বিএনপির মৃত্যুঘণ্টা বেজে গেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
- প্রকাশের সময় : ০৯:১৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / 80
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বিএনপি নিজের ক্ষতি করে হলেও দেশের জনগণের ক্ষতি করতে চায়। লন্ডনের চুক্তি অনুযায়ী দলটি ক্ষমতায় গেলে এনসিপির হাতে তাদের পতন নিশ্চিত হবে।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিএনপি কেবল দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এবং খালেদা জিয়ার পাশে দুর্নীতিবাজরা ছিল। এছাড়া দলের প্রার্থী তালিকায় এমন ব্যক্তিও আছেন, যাদের ‘জুলাই সনদ’ প্রয়োজন নেই বলে দাবি করা হয়। তবে তিনি উল্লেখ করেন, দলটি সংস্কার বাস্তবায়নে এগিয়ে এলে এনসিপি কিছু সুযোগ দিতে প্রস্তুত।
এছাড়া তিনি আরপিও সংশোধনী অধ্যাদেশের প্রসঙ্গ টেনে বলেন, অন্তর্বর্তী সরকার প্রতীক বিক্রির দোকান বন্ধ করেছে এবং প্রতীক বিক্রির দিন শেষ হয়েছে। জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, দলের নাম পরিবর্তনের বিষয়েও বহুবার অনুরোধ করেছেন।
নিজের দলের মনোনয়নের বিষয়ে তিনি জানান, এনসিপির কোনো নেতাকর্মীর বিরুদ্ধে ন্যূনতম অভিযোগ থাকলে তাদের মনোনয়ন দেওয়া হবে না।




















