Dhaka ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালীগঞ্জে ‘ষড়যন্ত্রমূলক’ মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভোজ্যতেল, ডিম ও চালসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে পদক্ষেপ চায় স্থায়ী কমিটি দিল্লিতে আবাসিক এলাকায় আবারো ভবনধস যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর, আটকে দিলো পুলিশ ধর্ম-বর্ণ-পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী আবারও দেশে জেট ফুয়েলের দাম বাড়ল একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ডেঙ্গুতে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০ কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী পাকিস্তান: অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / 118

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান।

সোমবার (২৭ অক্টোবর) আগারগাঁওয়ের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, জেইসি বৈঠকে কৃষি, আইটি, খাদ্য, বিমান ও নৌযোগাযোগ খাত বিষয়ে আলোচনা হয়েছে। পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্যে আগ্রহ দেখিয়েছে। সার্ককে আরও পুনর্জীবিত করার চেষ্টা চলছে।

পাকিস্তানের জ্বালানি মন্ত্রী আলী পারভেজ মালিক জানান, দুই দেশের বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে উভয় দেশের জনগণ উপকৃত হবে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে ওষুধ, পাট ও কৃষিপণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিশেষভাবে আমরা পাট আমদানিতে আগ্রহী।

এদিকে, হালাল পণ্য রফতানির বিষয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) সঙ্গে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে পাকিস্তানের পিএইচএ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী পাকিস্তান: অর্থ উপদেষ্টা

প্রকাশের সময় : ০৭:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫