Dhaka ০৫:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / 96

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই নাইন)’ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল তার। আগামী ২৭ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে প্রধান উপদেষ্টার পরিবর্তে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকী। প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও আসন্ন জাতীয় নির্বাচন প্রস্তুতি নিয়ে ব্যস্ততার কারণেই ড. ইউনূসের সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত জুলাই মাসে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর বিন আবিয়াহ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক বৈঠকে সৌদি যুবরাজের আমন্ত্রণপত্র প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন। এরপর থেকেই তার রিয়াদ সফর ঘিরে প্রস্তুতি চলছিল।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফর-সংশ্লিষ্ট একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রাথমিক সময়সূচিও নির্ধারিত হয়। তবে রাজনৈতিক অগ্রাধিকারের কারণে সফরটি আপাতত স্থগিত রাখা হয়েছে।

‘ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ (এফআইআই)’ সম্মেলনকে সৌদি আরবের অন্যতম বৃহৎ বৈশ্বিক অর্থনৈতিক ফোরাম হিসেবে বিবেচনা করা হয়। প্রতিবছর এ সম্মেলনে বিশ্বের শীর্ষ বিনিয়োগকারী, রাষ্ট্রনেতা ও নীতিনির্ধারকরা অংশ নেন।

সরকারের একটি সূত্র জানিয়েছে, প্রধান উপদেষ্টার পরিবর্তে বিশেষ দূত ড. লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদল এবারও এ সম্মেলনে অংশ নেবে এবং বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরবে।

তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, জ্বালানি উপদেষ্টাসহ দুজন উপদেষ্টার প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হওয়ার কথা ছিল। তারা শেষ পর্যন্ত যাচ্ছেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

প্রকাশের সময় : ১১:৩৫:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫