গুরুত্বপূর্ণ সংবাদ:
ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকতে পারবেন
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ১০:২৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / 79
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ এ এই বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সেখানে ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীদের উপস্থিতির বিধান যুক্ত করা হয়েছে।
Tag :






















