Dhaka ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ইরানের সীমান্ত থেকে ১ হাজার কিলোমিটার দূরে ‘পালিয়েছে’ মার্কিন বাহিনী সব নাগরিককে এক ডিজিটাল আইডির আওতায় আনতে চায় সরকার : রেহান আসিফ ৯ বছর পর মুক্তি মিলছে গাজীপুর সাফারি পার্কের দুই লেপার্ডের ডিআইজিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিত করা অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পূর্বশর্ত : রাষ্ট্রপতি কানাডার উৎসবে সেরা অভিনেত্রী তুষি, ‘রইদ’ পেল তিন পুরস্কার শেখ হাসিনাকে প্রত্যর্পণে ভারতের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • / 109

গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে সাহাব উদ্দিন সরকার রোডের গলিতে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল আহসান জিহাদ (২১) আউচপাড়া মোল্লা বাজার এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে এবং ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের আরএসি বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মাগরিবের নামাজের পর জিহাদ তার মায়ের কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে কলেজ ফি জমা দেওয়ার জন্য রোডের দিকে যাচ্ছিলেন। পথে আউচপাড়া সাহাব উদ্দিন সরকার রোডের গলিতে ৪-৫ জন ছিনতাইকারী তাকে এবং তার বন্ধুদের আটক করে। রহমান এবং আরিফ হোসেন দৌড়ে পালিয়ে গেলে জিহাদ একা পড়ে যান। ছিনতাইকারীরা তাকে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে জিহাদ মারা যান।

টঙ্গী পশ্চিম থানার ওসি হারুনুর রশিদ জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। চারজনকে আটক করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

টঙ্গীতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

প্রকাশের সময় : ০২:০৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫