Dhaka ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ জরুরি ভিত্তিতে কৃষি ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সিসিইউ সেবা পাবে যশোরবাসী মন্ত্রী-এমপিদের বেতন বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনা বিভ্রান্তিকর: রিজভী জামায়াত-আওয়ামী লীগের ‘পুরোনো প্রেম’ নিয়ে প্রশ্ন রাশেদ খাঁনের মাজবাড়ীর বাগগাড়ীতে চেয়ারম্যান প্রার্থী বাবু মোল্লার উঠান বৈঠক বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী কালুখালীতে এনসিপির ৬ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি জাতিসংঘে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া পূর্ণাঙ্গ ভাষণ নাটকের আলোয় রাজবাড়ী, শুরু হলো ‘নন্দনপার্বণ’

বন্দরে বাড়তি মাশুল, বন্ধ ট্রেইলার চলাচল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৩২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫
  • / 96

চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ি প্রবেশের ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় কনটেইনার পরিবহনের ট্রেইলার চলাচল বন্ধ হয়ে গেছে। ব্যক্তিমালিকানার এসব ট্রেইলার আন্তজেলা রুটে কনটেইনার পরিবহন করে থাকে।

চট্টগ্রাম প্রাইম মুভার ও ফ্লাটবেড ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন জানান, এটি কোনো ধর্মঘট নয়—ফি বাড়ানোর কারণে মালিকেরা গাড়ি চালানো বন্ধ রেখেছেন। তিনি বলেন, ‘বাড়তি টাকা শ্রমিক না মালিক দেবে, তা এখনো নির্ধারিত হয়নি।’

তিনি আরও জানান, ১৪ অক্টোবর রাত থেকেই ট্রেইলার চলাচল বন্ধ রয়েছে। তবে ডিপো বা অফডকের ট্রেইলারগুলো এখনো চলছে।

বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, প্রাইম মুভার মালিকদের ট্রেইলার বন্ধ থাকায় কিছু এলাকায় ডিপোর ট্রেইলার চলাচল বিঘ্নিত হচ্ছে।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরে ভারী গাড়ির প্রবেশ ফি বাড়ানোর প্রতিবাদে প্রাইম মুভার মালিকেরা ট্রেইলার চালানো বন্ধ রেখেছেন, ফলে কনটেইনার পরিবহন ব্যাহত হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বন্দরে বাড়তি মাশুল, বন্ধ ট্রেইলার চলাচল

প্রকাশের সময় : ১০:৩২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫