Dhaka ০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীর মদাপুরে চেয়ারম্যান প্রার্থী কুন্নুর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা ঝিনাইদহে মিশন আচার্যের মায়ের হাতে নিয়োগপত্র তুলে দিলেন রাশেদ খান কালুখালীর হাঁড়ীভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ দমন করা হবে: ডিবিপ্রধান ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি জাবিতে জঙ্গল থেকে ভোররাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক উন্নত জাতি গড়তে শিক্ষাব্যবস্থায় অবহেলা করা যাবে না: মঈন খান স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্টের রায় দেশকে অস্থির করার জন্য ‘পতিত দোসররা’ নানাভাবে কাজ করছে: রিজভী ঘাটে বাঁধা ছিলো আমার মন

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সম্ভাবনা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:২৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • / 96

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে আবারও একটি নতুন লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ অক্টোবরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় এই লঘুচাপটি গঠন হতে পারে।

শুক্রবার সকালে আবহাওয়ার ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের ২ বিভাগে বজ্রসহ বৃষ্টি ঝরতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া একই সময়ের মধ্যে দুই বিভাগে দিনের তাপমাত্রা কমতে পারে।

পূর্বাভাসে আবহাওয়া অফিস বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে— এ অবস্থায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দিনের তাপমাত্রা সামান্য হ্রাস হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সারাদেশেই রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপের সম্ভাবনা

প্রকাশের সময় : ০৯:২৪:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫