Dhaka ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ফেরত আসছে জম্মু-কাশ্মীরে আটক ১৫০ বাংলাদেশি পত্নীতলায় এক হাজার লিটার ওয়াশসহ তিন মাদক কারবারি গ্রেফতার ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে স্বাস্থ্যসেবা জোরদার সরকারের ডেটা সেন্টারের জন্য ৪২০ ফুটবল মাঠের সমান বন উজাড় করল গুগল, তদন্ত শুরু ‘এই জার্সি ছিল আমার স্বপ্ন, গর্ব ও জীবন’, বিদায়ের বার্তা মেসির স্বামীর দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি

ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 2

ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ইস্যুতে এবং প্রতিরক্ষা সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করেন তারা।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাতে ভারতীয় সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

গত শনিবার (৩ অক্টোবর) ঢাকায় এক অনুষ্ঠানে শেখ হাসিনার ২০২৪ সালের ৫ আগস্ট সামরিক বিমানে করে ভারতে যাওয়া এবং তখনকার পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের ভূমিকা নিয়ে ঢাকায় দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর মন্তব্যে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণ ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে যখন নতুন করে আলোচনা চলছে, তখন তার বক্তব্যকে গুরুত্বপূর্ণ মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

তিনি স্পষ্ট করে বলেছেন, শেখ হাসিনাকে ভারতীয় বিমান বাহিনী বা সেনাবাহিনী ভারতে নিয়ে যায়নি। বাংলাদেশের তৎকালীন পরিস্থিতির কারণে তিনি ভারতে এসেছিলেন এবং ওই সময় প্রতিবেশী দেশ হিসেবে বাস্তবতাকে গ্রহণ করা ছাড়া ভারতের সামনে খুব বেশি বিকল্প ছিল না।

দীনেশ ত্রিবেদী ঢাকায় যা বলেছেন সেটি শেখ হাসিনা ভারতে যাওয়ার পরদিন অর্থাৎ ২০২৪ সালের ৬ আগস্ট ভারতের সংসদের উচ্চ-কক্ষ রাজ্যসভায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যে বক্তব্য দিয়েছিলেন তা থেকে ভিন্ন কিছু নয় বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

এ নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, কূটনৈতিক বিশ্লেষকদের কেউ মনে করছেন, দীনেশ ত্রিবেদী মূলত বোঝাতে চেয়েছেন, শেখ হাসিনার ভারতে যাওয়ার বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ ঘটনা এবং এ জন্য ভারতকে এককভাবে দায়ী করার সুযোগ নেই। আবার কারও মতে, শেখ হাসিনাকে সামরিক বাহিনী নিয়ে যায়নি-এ বিষয়টি জোর দিয়ে তুলে ধরে ভারত তার দায়ের জায়গাটি স্পষ্ট করতে চেয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ, ইস্যু বাংলাদেশ

প্রকাশের সময় : ১২:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬