Dhaka ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে আ. লীগের সঙ্গে বৈঠক: সারজিসকে বহিষ্কার, হাসনাতকে শোকজ করেন নাহিদ মোবাইল ফোনে গেম খেলার সময় বিস্ফোরণ, আহত ২ ৫০০ টাকা বাজিতে জীবন্ত শালিক খাওয়ার ভিডিও ভাইরাল কালুখালীর বীর মুক্তিযোদ্ধা আজাহার মোল্লা আর নেই টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৮ ইউনিট ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ দাবির দরকষাকষির ভিডিও ভাইরাল দেশের বাজারে আজকের স্বর্ণের দাম প্রথম ধাপে ৮শ’ ইউপিতে ভোট, প্রভাব বিস্তার ও বিশৃঙ্খলায় তাৎক্ষণিক শাস্তির বিধান ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, অনিশ্চয়তায় ১৩ হাজার ৪৯০ যাত্রী

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার উধাও

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • / 96

রাজধানীর মালিবাগে অবস্থিত ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শম্পা জুয়েলার্স নামের ওই দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকানটির মালিক অচিন্ত্য বিশ্বাস।

বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে চুরির ঘটনাটি ঘটে বলে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম তারিক জানান, রাতে চোরের একটি দল দোকানটির শাটারের তালা কেটে ভেতরে প্রবেশ করে এবং স্বর্ণালঙ্কারগুলো চুরি করে নিয়ে যায়।

তিনি বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছি। দোকানে বড় ধরনের চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, এবং সিআইডির টিমও কাজ করছে। দ্রুত চোরদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।”

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বুধবার রাত ৩টার দিকে দু’জন বোরকা পরিহিত ব্যক্তি দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালঙ্কার চুরি করে।

দোকানের মালিক অচিন্ত্য বিশ্বাস জানান, “দোকানে মোট প্রায় ৫০০ ভরি স্বর্ণালঙ্কার ছিল—এর মধ্যে ৪০০ ভরি আমাদের নিজের, আর ১০০ ভরি ছিল বন্ধকি স্বর্ণ। এছাড়া ৪০ হাজার টাকাও চুরি হয়েছে।”

তিনি আরও বলেন, “রাতে দোকান বন্ধ করে বাসায় গিয়েছিলাম। সকালে মার্কেটের দারোয়ান ফোনে জানালে দোকানে এসে দেখি সবকিছু উধাও।”

ঘটনাটি তদন্তে নেমেছে পুলিশ ও সিআইডি, তবে এখনো কাউকে আটক করা যায়নি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

মালিবাগে সোনার দোকানে দুর্ধর্ষ চুরি, ৫০০ ভরি স্বর্ণালঙ্কার উধাও

প্রকাশের সময় : ০১:২৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫