Dhaka ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
টাইব্রেকারে স্বপ্ন ভাঙল আর্সেনালের, আবারও ইউরোপসেরা পিএসজি মানিকগঞ্জে দেবরের বিরুদ্ধে ভাবি-ভাতিজাকে হত্যার অভিযোগ তামাকের প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে সরকার বদ্ধপরিকর পাঁচদিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস মার্কিন ড্রোন ভূপাতিতের দাবি ইরানের বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপি অপপ্রচার চালাচ্ছে: রাশেদ খান প্রধানমন্ত্রীর প্রটোকল টিমের সাথে বাগবিতণ্ডা, পদ হারালেন ছাত্রদল নেতা অসহায় মানুষের পাশে থাকতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর রাত্রিযাপনে এসে ধর্ষণের শিকার গৃহবধূ, হোটেল মালিক গ্রেফতার বরিশালে এইডস রোগী বাড়ছে, বেশির ভাগই সমকামী

সিলেটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর সচল লাইন

জনতার আদালত অনলাইন
  • প্রকাশের সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫
  • / 87

চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়ে সিলেটসহ দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার মোগলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ট্রেনের অন্যান্য বগির যাত্রী ও ফায়ার সার্ভিস কর্মীরা দুর্ঘটনাকবলিত বগির যাত্রীদের উদ্ধার করেন। পরে কুলাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনাকবলিত ট্রেন উদ্ধার ও রেলপথ মেরামতের কাজ সম্পন্ন করে। সকাল ১০টার দিকে রেলপথ স্বাভাবিক হয়।

রেলপথ সচল হওয়ার পর আন্তঃনগর কালনী এক্সপ্রেস সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এছাড়া ঢাকা থেকে আসা উপবন এক্সপ্রেস মাইজগাঁও স্টেশনে আটকা পড়েছিল, পরে তা গন্তব্যে পৌঁছে ঢাকার উদ্দেশে রওনা হয়।

রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক, ঢাকা চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটিতে রয়েছেন বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় প্রকৌশলী-২, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী ও বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সিলেটে উদয়ন এক্সপ্রেস ট্রেনের ৪ বগি লাইনচ্যুত, ৩ ঘণ্টা পর সচল লাইন

প্রকাশের সময় : ০২:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫