Dhaka ০৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরি ছাড়াল দুই লাখ টাকা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 86

দেশের স্বর্ণবাজারে নতুন ইতিহাস গড়েছে দাম বৃদ্ধির ধারায়। প্রথমবারের মতো স্বর্ণের ভরিপ্রতি দাম দুই লাখ টাকা ছাড়িয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবি বা খাঁটি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় তারা নতুন মূল্য নির্ধারণ করেছে।

নতুন দরে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হবে ২ লাখ ৭২৬ টাকায়। প্রতি ভরিতে দাম বেড়েছে ৩ হাজার ১৫০ টাকা। মঙ্গলবার (৮ অক্টোবর) থেকে সারাদেশে এই নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

এছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরি ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের দাম ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

অন্যদিকে, রুপার দামে কোনো পরিবর্তন হয়নি। বাজুসের ঘোষণায় বলা হয়, ২২ ক্যারেট রুপার দাম ভরি ২,৮১১ টাকা, ২১ ক্যারেট ২,৬৮৩ টাকা, ১৮ ক্যারেট ২,২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরি ১,৭২৬ টাকা অপরিবর্তিত থাকবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বর্ণের দামে রেকর্ড বৃদ্ধি, ভরি ছাড়াল দুই লাখ টাকা

প্রকাশের সময় : ০৯:৪৯:১০ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫