Dhaka ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফল প্রকাশ পর্যন্ত নিয়োগ পরীক্ষা তদারকি করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী আত্রাইয়ে চোরাই অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেফতার বাপাজসের নতুন সভাপতি ড. মহিউদ্দিন, সম্পাদক শিবলী ‘জাতীয় প্রতিযোগিতার সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার’ ১৫ ঘণ্টা পর সেই দুই পুলিশ সদস্যকে ফেরত দিল বিএসএফ ফাইনালে লড়াই করে হারল বাংলাদেশ ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেওয়া হবে: ডিএসসিসি প্রশাসক পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরাতে আলোচনা চলছে : বিজিবি

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:২৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / 99

দীর্ঘ দুই দশক পর গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও সিনিয়র সাংবাদিক কাদির কল্লোলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশে ফেরাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন।

তারেক রহমান বলেন, “কিছু সংগত কারণে হয়তো ফেরাটা হয়ে উঠেনি এখনো। তবে সময় তো চলে এসেছে মনে হয়। ইনশাআল্লাহ দ্রুতই ফিরে আসব।” কবে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন, “দ্রুতই মনে হয়, দ্রুতই ইনশাআল্লাহ।”

নির্বাচনের আগে দেশে ফেরার সম্ভাবনা নিয়ে প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “রাজনীতি যখন করি, একজন রাজনৈতিক কর্মী হিসেবে নির্বাচনের সময় দূরে থাকা সম্ভব নয়। জনগণ যখন প্রত্যাশিত নির্বাচন চাইছে, তখন সেই নির্বাচনের সময় জনগণের মাঝেই থাকব ইনশাআল্লাহ।”

দেশে ফেরার বিষয়ে নিরাপত্তা শঙ্কা প্রসঙ্গে তারেক রহমান বলেন, “বিভিন্ন সময় সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও নানা শঙ্কার কথা শোনা গেছে। তবে এসব বিষয় আমাকে থামিয়ে রাখতে পারবে না।”

দীর্ঘদিন গণমাধ্যমে কথা না বলার বিষয়ে তিনি বলেন, “আমি কথা বলেছি, তবে অনেকে হয়তো শুনতে বা ছাপাতে পারেননি। স্বৈরাচার সরকারের সময় কোর্ট আদেশ দিয়ে আমার কথা বলার অধিকার বন্ধ করে দিয়েছিল। প্রেস ক্লাবও সিদ্ধান্ত নিয়েছিল আমার বক্তব্য প্রচার না করার।”

তিনি আরও বলেন, “আমি থেমে থাকিনি। সামাজিক মাধ্যমসহ নানা পথে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এবং ইনশাআল্লাহ পৌঁছেছি।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসব : তারেক রহমান

প্রকাশের সময় : ০১:২৯:৩১ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫