Dhaka ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারী বৃষ্টি নিয়ে ৩ বিভাগে ৪৮ ঘণ্টার সতর্কতা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / 98

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

শনিবার (৪ অক্টোবর) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় উল্লিখিত তিন বিভাগের কোথাও কোথাও ৪৪-১৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রোববার (৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিও হতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারী বৃষ্টি নিয়ে ৩ বিভাগে ৪৮ ঘণ্টার সতর্কতা

প্রকাশের সময় : ১২:২০:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫