বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত

ফ্লোটিলার শেষ নৌযানও দখলে নিলো ইসরায়েল

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০২:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 98

যুদ্ধবিধ্বস্ত গাজার উদ্দেশে যাত্রা করা মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিও ইসরায়েলি বাহিনী দখলে নিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (৩ অক্টোবর) সকালে লাইভস্ট্রিম ভিডিওতে দেখা যায়, ইসরায়েলি কমান্ডোরা নৌযানটিতে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয়।

পোল্যান্ডের পতাকাবাহী ‘ম্যারিনেট’ নামের এ নৌযানটিতে ছয়জন ক্রু ছিলেন। এটি ছিল সুমুদ ফ্লোটিলার শেষ সক্রিয় জাহাজ, যা শুরুতে মোট ৪৪টি জাহাজ নিয়ে গঠিত হয়েছিল।

এর আগে ইসরায়েলি নৌবাহিনী একে একে সব নৌযান আটক করে, যেগুলো গাজার অবরোধ ভাঙার চেষ্টা করছিল। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই সতর্ক করেছিল যে, যুদ্ধক্ষেত্রে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা করলে ‘ম্যারিনেটকেও বাধা দেওয়া হবে’।

গত বুধবার থেকে ইসরায়েলি বাহিনী অভিযান শুরু করে এবং এ পর্যন্ত প্রায় ৫০০ মানবাধিকারকর্মীকে আটক করেছে। তাদের মধ্যে রয়েছেন জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার সাবেক মেয়র আডা কোলাউ ও ইউরোপীয় সংসদ সদস্য রিমা হাসান।

ইসরায়েল জানিয়েছে, আটককৃতদের দেশটিতে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সূত্র: আল-জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ফ্লোটিলার শেষ নৌযানও দখলে নিলো ইসরায়েল

প্রকাশের সময় : ০২:৪৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫