বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত

ইসরায়েল জলদস্যুতা করেছে : এরদোয়ান

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • / 91

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযানের বহর আটকের ঘটনাকে ইসরায়েলের ‘জলদস্যুর কাজ’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নিজের রাজনৈতিক দল একে পার্টির সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

এরদোয়ান বলেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের এই পদক্ষেপ প্রমাণ করে গণহত্যাকারীরা গাজায় নিজেদের অপরাধ ঢাকার জন্য উন্মাদ হয়ে গেছে। নেতানিয়াহুর সরকার শান্তি প্রতিষ্ঠার সামান্যতম সম্ভাবনাও সহ্য করতে পারছে না।

তিনি আরও বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্বকে গাজার নৃশংসতা ও ইসরায়েলের হত্যাকারী চেহারা তুলে ধরেছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাইবোনদের ছেড়ে যাবো না। যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠায় সর্বশক্তি দিয়ে কাজ করবো।

গত মাসে স্পেন থেকে যাত্রা শুরু করা প্রায় ৪৫টি জাহাজের এই ফ্লোটিলায় বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী ও রাজনীতিবিদরা ছিলেন, তাদের মধ্যে সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গও আছেন। গাজার ওপর ইসরায়েলের সামুদ্রিক অবরোধ ভাঙাই ছিল বহরের প্রধান লক্ষ্য।

জাতিসংঘ জানিয়েছে, গাজায় ইতোমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে। এ অবস্থায় ইসরায়েলি নৌবাহিনী বুধবার থেকে ফ্লোটিলার জাহাজ আটক করতে শুরু করে এবং প্রায় সবগুলোই এখন ইসরায়েলের নিয়ন্ত্রণে। আটককৃতদের ইউরোপে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র: আল জাজিরা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইসরায়েল জলদস্যুতা করেছে : এরদোয়ান

প্রকাশের সময় : ১১:৪০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫