তিনি বলেছেন, ‘গণতান্ত্রিক শক্তিগুলো ঐক্যবদ্ধ না হলে আগামীতে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়তে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’
শনিবার বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।
অতীতে দেশের মানুষ তিনটি স্বৈরাচারী সরকারকে হটিয়েছে জানিয়ে তারেক রহমান বলেন, ‘গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ না থাকায় স্বাধীনতার পর যেভাবে স্বৈরাচার ঝেঁকে বসেছিল, আবারও দেশে গুপ্ত স্বৈরাচারের আর্বিভাব ঘটতে পারে। এজন্য গুপ্ত স্বৈরশাসকের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।’
নেতাকর্মীদের শুধু মিছিল-মিটিং না করে জনগণের দুয়ারে দুয়ারে যাওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, ‘বক্তব্য অনেক হয়েছে এখন কাজ করতে হবে।’
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘ঐক্য, জনগণ ও দেশ গঠন হবে বিএনপির আগামীর প্রতিপাদ্য। জনগণ যেভাবে চায়, বিএনপিকে সেভাবেই চলতে হবে। যেখানে বাংলাদেশের স্বার্থ, সেখানে বিএনপি থাকবে।’






















