Dhaka ০৩:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় স্কুলের খাবার খেয়ে অসুস্থ শত শত শিশু

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 92

ইন্দোনেশিয়ায় সরকারের বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচির আওতায় খাবার খেয়ে এক সপ্তাহে অন্তত এক হাজার ১৭১ শিশু অসুস্থ হয়ে পড়েছে। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ানতোর উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচির লক্ষ্য প্রতিদিন প্রায় ৮ কোটি শিক্ষার্থীকে বিনামূল্যে পুষ্টিকর খাবার সরবরাহ করা। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক খাদ্যে বিষক্রিয়ার ঘটনা কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছে। গত সপ্তাহেই পশ্চিম জাভা ও মধ্য সুলাওয়েসিতে ৮০০ শিক্ষার্থী অসুস্থ হয়েছিল।

এই সপ্তাহে শিশুদের পরিবেশন করা খাবারের মধ্যে ছিল সয়াসস দেওয়া মুরগির মাংস, ভাজা টোফু, সবজি ও ফলমূল। পূর্ববর্তী কিছু ঘটনার সঙ্গে পচা সস বা ফ্রাই করা হাঙ্গর মাছের সম্পর্ক থাকার অভিযোগ ওঠে।

সরকারের সমন্বয় মন্ত্রী মুহাইমিন ইস্কান্দার জানিয়েছেন, কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই। তবে বেসরকারি সংগঠনগুলো বলছে, শিশুদের স্বাস্থ্যঝুঁকির কারণে এই কার্যক্রম সাময়িক স্থগিত করা উচিত।

এ ঘটনায় দেশজুড়ে স্কুলে বিতরণ করা খাবারের মান ও তদারকি নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গুণগত মান নিশ্চিত না হলে এ ধরনের রাষ্ট্রীয় খাদ্য কর্মসূচি উল্টো জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সূত্র: বিবিসি

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ইন্দোনেশিয়ায় স্কুলের খাবার খেয়ে অসুস্থ শত শত শিশু

প্রকাশের সময় : ১০:০২:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫