Dhaka ০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৫৫ মসজিদে চেয়ার ও সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা জ্বালানি তেলের মূল্য সমন্বয় ছাড়া কোনো বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী ভারতের সর্বশ্রেষ্ঠ গুপ্তচর প্রধানকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা নওগাঁয় ৪০ কেজির বেশি কষ্টিপাথরের দুই মূর্তি উদ্ধার কালুখালীতে ৭৪টি চায়না দুয়ারি জাল ধ্বংস, একজনের কারাদণ্ড এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে জাককানইবির শিক্ষার্থীদের ত্রিশালের পাঁচটি স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান  কালুখালীর মাঝবাড়ী আলিম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী

পাটকাঠির গাদায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ০৭:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 188

রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়া গ্রামে একটি পাটখাটির গাদা থেকে দুটি আগ্নেয়াস্ত্র এবং একটি হাতবোমা উদ্ধার করেছে যৌথবাহিনীর সদস্যরা। গত মঙ্গলবার ভোর চারটার দিকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে একটি ওয়ান শুটারগান, একটি রিভলবার, দুটি তাজা লিড বল এবং কালো স্কচটেপ মোড়ানো একটি হাতবোমা। তবে, এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

পাংশা থানার ওসি মো. সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে কসবামাজাইল-খুলুমবাড়ি আঞ্চলিক সড়কের পাশে থাকা জনৈক ব্যক্তির খড়ের গাদার ভেতর থেকে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি। কারা এসব সেখানে রেখেছিল তার তদন্ত চলছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পাটকাঠির গাদায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমা

প্রকাশের সময় : ০৭:৪২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫