আমজাদ খান হত্যা মামলার আসামি গ্রেফতার

- প্রকাশের সময় : ০৭:৪১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
- / 154

রাজবাড়ী সদর উপজেলার মুচিদহ এলাকার কৃষক আমজাদ খান হত্যা মামলার অন্যতম আসামি মোঃ সুজন মন্ডল (২৯)’কে ফরিদপুর কোতয়ালী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১০ এর সদস্যরা। গত সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। সে মুচিদহ এলাকার মকিম মন্ডলের ছেলে।
র্যাব সূত্র জানায়, গত ২৩ জুলাই আমজাদ খানকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করে পতিপক্ষ। তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে রাজবাড়ী জেলার সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক র্যাব-১০ বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এর ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন জোবয়দা ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

























