শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
নিখিল বললেন, বাংলাদেশে জিতেছি ৩–০–তে, এখন আমি ৪–০ ৩৬ বছর পর ফিরছেন ‘হোম অ্যালোন’–এর শিশুটি, এত দিন কোথায় ছিলেন মেসি ও ম্যারাডোনার প্রসঙ্গ টেনে ভেরন বললেন, ‘ভবিষ্যৎটা পাজেরই’ এমবাপ্পে–মেসিদের নয়, ২০২৬ সালে জাতীয় দলে বেশি গোল অন্যদের পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪.৯ ডিগ্রিতে, বাড়ছে শীতের দাপট অপরাধীদের আইনি ও রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে: আইনমন্ত্রী ৫০ বিশ্ববিদ্যালয়ের ফুটবল উৎসব শুরু ২৮ নভেম্বর, কারা কোন গ্রুপে সাফ–ব্যর্থতায় ডুলিকে রাখা হবে নাকি বিদায়, সিদ্ধান্ত নিতে সময় চায় বাফুফে ‘কোথাও কেউ নেই’ দেখতে সবাই একসঙ্গে বসতেন, সেই দিনগুলো গেল কোথায় আকভানের প্রভাবে টানা বৃষ্টিতে বিপাকে ঝিনাইদহের কৃষক

কালুখালীতে সুফলভোগীদের মাঝে ভেড়া ও খাদ্য উপকরণ বিতরণ

রাজবাড়ী প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০১:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 109

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সীগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে ভেড়া ও খাদ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপকারভোগীদের মাঝে প্রত্যেক উপকারভোগীকে ৩টি করে ভেড়া ও ৩ বস্তা (৭৫ কেজি) শিপ ফিড তুলে দেন কালুখালী উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ।

এ সময় রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতনসহ অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন বলেন, এই প্রকল্পের আওতায় উপজলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের চরাঞ্চলের ৬৫ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ০৩ টি করে ভেড়া, ৭৫ জন ভেড়া পালনকারী উপকারভোগীর প্রত্যেককে ২৫ কেজি করে ভেড়ার খাবার, ১৩০ জন হাঁস পালন উপকারভোগীর মাঝে  প্রত্যেককে ৭৬কেজি ৮০০ গ্রাম করে  হাঁসের খাবার ও ২০ জন মুরগি পালনকারী উপকারভোগীর মাঝে প্রত্যেককে ৭৫ কেজি করে মুরগির খাবার বিতরণ করা হয়।

রাজবাড়ী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জন বিশ্বাস বলেন, এই প্রকল্প চরাঞ্চলের মানুষের পুষ্টি চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এসব পরিবার ক্রমান্বয়ে স্বাবলম্বিতার পথে এগিয়ে যাবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীতে সুফলভোগীদের মাঝে ভেড়া ও খাদ্য উপকরণ বিতরণ

প্রকাশের সময় : ০১:৫৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫