Dhaka ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

পুলিশের জন্য কয়েকশ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে : অর্থ উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 97

নির্বাচনকালে দায়িত্ব পালনের সুবিধার্থে পুলিশের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, এটি ইউএনডিপির মাধ্যমে আনা হবে এবং খরচ কয়েকশ কোটি টাকা হবে।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “আজকের বৈঠকে নির্বাচনের সময় পুলিশদের জন্য ৪০ হাজার বডি ক্যামেরা দেওয়ার প্রস্তাব অনুমোদন হয়েছে। দ্রুত এটি আনা হবে।” তিনি আরও জানান, সরকারের টাকায় এই ক্যামেরাগুলো কেনা হবে এবং নির্বাচন খাতের ব্যয় থেকে অর্থ নিশ্চিত করা হবে।

উপদেষ্টা জানিয়েছেন, ইউএনডিপির মাধ্যমে কেনা হলে মান ও দামের নিশ্চয়তা থাকবে, ফলে সরাসরি নেগোসিয়েশনের প্রয়োজন হবে না।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

পুলিশের জন্য কয়েকশ কোটি টাকায় ৪০ হাজার বডি ক্যামেরা আনা হবে : অর্থ উপদেষ্টা

প্রকাশের সময় : ০১:৪৭:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫