রাবিতে চলছে কমপ্লিট শাটডাউন, শিক্ষক লাঞ্ছনার ঘটনার তদন্তে কমিটি গঠন
- প্রকাশের সময় : ০১:৪০:৫৩ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
- / 78
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক-শিক্ষকর্মচারীরা পোষ্য কোটা বাতিল এবং উপ-উপাচার্য লাঞ্ছিতের ঘটনার প্রতিবাদে আজ সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ পালন করছেন। এতে প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। তবে রাকসু নির্বাচন, পানি, বিদ্যুৎ ও পরিবহন সেবা এর আওতামুক্ত রাখা হয়েছে।
রোববার সিন্ডিকেট সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ জানান, উপ-উপাচার্য লাঞ্ছনার ঘটনায় পাঁচ সদস্যের একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিটি গঠনের সুপারিশও করা হয়েছে।
তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তি স্থগিতের সিদ্ধান্ত সিন্ডিকেটে অনুমোদন পেয়েছে। সংশ্লিষ্ট বডিগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন জানান, পোষ্য কোটা স্থগিতের সিদ্ধান্তে তারা হতাশ। এ কারণে কমপ্লিট শাটডাউনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবহন, পানি, বিদ্যুৎ ও রাকসু নির্বাচন এর বাইরে থাকবে।
























