বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
যৌন হয়রানির শিকার অভিনেত্রী স্বরার পাশে দাঁড়ানোর কেউ ছিল না ফিফা সভাপতি পদে ইনফান্তিনোর দুই প্রতিদ্বন্দ্বী, একজন এশিয়ার বিয়ের জন্য ধর্ম বদল, প্রাণনাশের হুমকি, শর্মিলা ঠাকুরের অজানা অধ্যায় লিটন জিতলেন সবচেয়ে পরিশ্রমী খেলোয়াড়ের পুরস্কার, কারা ঠিক করে, কোন বিবেচনায় জবিতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল ডিসেম্বরজুড়ে বিএনপির কর্মসূচি, থাকছে যেসব আয়োজন ভারতের সিরিজ জয়ের কৃতিত্ব পেলেন অভিনেত্রী সামরিন! কী তাঁর পরিচয় নওগাঁয় সংস্কার ও আধুনিকায়নকৃত কালিতলা পুলিশ ফাঁড়ির উদ্বোধন ‘২০০ লোক প্রস্তুত!’ অমিতাভ–অভিষেককে সরাসরি হত্যার হুমকি, কী ঘটেছে বিশ্বসেরা দলের বিপক্ষে এত ভুল করা যায় না: শান্ত

রাজনৈতিক প্রতিপক্ষদের বিচারের মুখোমুখি করতে চাপ দিচ্ছেন ট্রাম্প

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:১১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / 103

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিচার বিভাগে হস্তক্ষেপের অভিযোগে সমালোচনার মুখে পড়েছেন। তিনি মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে কঠোর তদন্তের নির্দেশ দিয়েছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বন্ডিকে আরও আক্রমণাত্মক তদন্ত চালানোর আহ্বান জানিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেন, “আমরা আর দেরি করতে পারি না। এটা আমাদের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করছে।” এরপর তিনি সাবেক এফবিআই প্রধান জেমস কোমি, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এবং ডেমোক্র্যাট সিনেটর অ্যাডাম শিফের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন।

ডেমোক্র্যাট নেতারা ট্রাম্পের এ পদক্ষেপকে “একনায়কতন্ত্রের পথে যাত্রা” বলে আখ্যা দিয়েছেন। সিনেট সংখ্যালঘু নেতা চাক শুমার বলেন, “বিচার বিভাগ সব সময় নিরপেক্ষ ছিল। অথচ প্রেসিডেন্ট এটিকে তার শত্রুদের বিরুদ্ধে অস্ত্রে পরিণত করছেন।”

এদিকে ফেডারেল প্রসিকিউটর এরিক সিবার্টের পদত্যাগের পরদিনই ট্রাম্পের এমন মন্তব্য আসে। সিবার্ট অভিযোগ করেছিলেন, লেটিশিয়া জেমসকে অভিযুক্ত করার মতো যথেষ্ট প্রমাণ নেই। তবে ট্রাম্প দাবি করেন, তিনি সিবার্টকে বরখাস্ত করেছেন এবং তার জায়গায় নতুন প্রসিকিউটর নিয়োগের ঘোষণা দেন।

বিবিসি জানায়, ১৯৭০-এর দশক থেকে বিচার বিভাগ প্রেসিডেন্টের প্রভাবমুক্ত থাকার চেষ্টা করলেও ট্রাম্প একাধিকবার নিয়ম ভেঙেছেন। প্রথম মেয়াদে তিনি অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে বরখাস্ত করেন এবং ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ সমর্থন না করায় উইলিয়াম বারও পদত্যাগ করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজনৈতিক প্রতিপক্ষদের বিচারের মুখোমুখি করতে চাপ দিচ্ছেন ট্রাম্প

প্রকাশের সময় : ১২:১১:০২ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫