Dhaka ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক বাদ পড়া ৪০ জনকে নিয়োগ দিয়ে ৪৯তম বিশেষ বিসিএসের প্রজ্ঞাপন জারি ‘আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলনের সুযোগ নেই, বিচারের মুখোমুখি করতে হবে’ দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, তার আগের শনিবার অফিস খোলা দুর্গাপূজা উপলক্ষে শপিংমল-মার্কেট রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে

রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 101

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে এক জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

রাত ৮টায় ফোরামের সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক ড. মো. আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকদের যারা লাঞ্ছিত করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। এছাড়া আগামীকাল মানববন্ধন ও প্রতিবাদ সভার কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।

এর আগে রাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য বিদ্যমান ৪ শতাংশ পোষ্য কোটা বাতিল ও পুনর্বহাল ইস্যুতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে টানা আন্দোলন শুরু হয়। সিন্ডিকেটে কোটা স্থগিতাদেশ বহাল রাখায় কর্মকর্তা সমিতি পূর্ণদিবস কর্মবিরতি ও শাটডাউনের ঘোষণা দেয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

প্রকাশের সময় : ১০:১২:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫