Dhaka ০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
মা ইলিশ রক্ষায় টুঙ্গিপাড়ায় সাড়ে ৭ টন চাল বিতরণ: উপকৃত ৩০০ জেলে পরিবার গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গেটে গভীর রাতে জোড়া ককটেল বিস্ফোরণ: ক্যাম্পাসে আতঙ্ক হুতিদের ঠেকাতে সৌদিতে ঢুকল পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ দেশে কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ গড়ার সুযোগ রয়েছে: পানিসম্পদমন্ত্রী নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ২ জন আটক স্বামী-স্ত্রীকে দূরে বদলি আমলাতান্ত্রিক খামখেয়ালিপনা: রিজভী গণপরিবহন ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তায় প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ বিলুপ্ত করা হলো ‘পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন’ বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক, কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী দেশে নিরাপদ পানি নিশ্চিত করতে ২.১ বিলিয়ন ডলারের পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

শুভ মহালয়া আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:২৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 112

আজ মহালয়া। আর এর মাধ্যমেই সূচনা হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। ভোর থেকে মন্দিরে মন্দিরে চলছে চণ্ডীপাঠ ও দেবী বন্দনা। শ্রীশ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসেবে পরিচিত।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) মহালয়া। শরতের শুভ্র ভোরে চণ্ডীপাঠের মাধ্যমে সূচনা হলো দেবী পক্ষের। চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা।

শারদীয় দুর্গাপূজার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো মহালয়া। পুরাণমতে, এদিন দেবী দুর্গার আবির্ভাব ঘটে। এদিন থেকেই দুর্গাপূজার দিন গণনা শুরু হয়। মহালয়া মানেই আর ছয় দিনের প্রতীক্ষা মায়ের পূজার। এই দিনেই দেবীর চক্ষুদান করা হয়।

সনাতন ধর্ম মতে, এই দিনে পূর্ব পুরুষদের উদ্দেশ্যে জল ও তর্পণ দেয়া হয় তাদের আত্মার শান্তিকামনা করে। তর্পণ শেষে শুরু হয় মহালয়ার বিশেষ পূজা।

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে দুর্গাপূজা শুরু হলেও মূলত আজ থেকেই দুর্গাপূজার আনন্দধ্বনি শোনা যাবে। ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবের।

এ বছর মা দুর্গার আগমন হবে গজে। গজে দেবীর আগমনের ফলাফল শুভ। গজ অর্থাৎ হাতি। শাস্ত্রমতে গজই দেবীর সবচেয়ে সেরা বাহন। দেবীর আগমন গজে হলে মর্ত্যলোক সুখ শান্তিতে ভরে ওঠে। ধরাধামে আসে সমৃদ্ধি। বলা হয় এর ফলাফল হয় শস্যশ্যামলা বসুন্ধরা।

দেবীর গমন চলতি বছরে রয়েছে দোলায়। যার ফলাফল সেভাবে শুভ নয়। দোলা অর্থাৎ পালকি। এটি মহামারি বা মড়কের প্রতীক। তবু ভক্তদের চাওয়া সকল অশুভ শক্তিনাশ করে শুভশক্তির পালন করবেন দেবী দুর্গা।

এদিকে দেবীকে আমন্ত্রণ জানাতে ভোর থেকেই মন্দিরে ভীড় করেছে ভক্তরা। তাদের প্রত্যাশা সব শঙ্কা কাটিয়ে এবারের পূজা হবে সর্বজনীন। ভক্তরা জানান, দুর্গা মায়ের আগমনের সঙ্গে সঙ্গে ভক্তদের মাঝে বিরাজ করছে আনন্দ।

সবার প্রত্যাশা এবার পূজা নির্বিঘ্নে কাটবে এবং সকল অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে আবারো বিদায় নিবেন দেবী দুর্গা।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শুভ মহালয়া আজ

প্রকাশের সময় : ১০:২৯:২০ পূর্বাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫