Dhaka ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক একমাত্র সন্তানকে হারিয়ে বাবার আহাজারি, ‘আমার বাচ্চা ফেরত দেন, আর কিছু চাই না’ এলপিজির দাম বাড়ল সাতদিন ধরে চলে ‘বরের মেলা’: সেজেগুজে থাকেন পাত্ররা, পছন্দ করে কিনে নেন কনেরা! জান্তা বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের প্রভাব সরাসরি বাংলাদেশ সীমান্তে পড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্রাইয়ে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ ২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ: ইইউ রাষ্ট্রদূত কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের অভিযোগে যুবককে মারধর বাংলাদেশ এখন কৌশলগত গুরুত্বের অংশীদার: ইইউ রাষ্ট্রদূত

চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫
  • / 117

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী গ্রামে শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন জানান, দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। হামজা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান, আর আনোয়ার ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, “নিহতদের প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আজ সকালে একটি মাঠে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আমরা ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়েছি এবং অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে।”

পুলিশ জানিয়েছে, হত্যার পর মরদেহ হাসপাতাল পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য প্রয়োজনীয় তদন্ত চলছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

প্রকাশের সময় : ১২:৫২:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫