Dhaka ০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
প্রিজনভ্যানের গেট খুলে পিচ্চি রাজাকে বোনের প্রাইভেটকারে তুলে দেয় পুলিশ! (ভিডিও) কৃষ্ণসাগরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলবাহী জাহাজে আগুন, সব নাবিক ভারতীয় এক গোল ও দুই অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ রাঙালেন মেসি মেসির শেষ ম্যাচের আগে নেইমারের আবেগঘন বার্তা, স্মরণ করলেন পুরোনো দিন দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৩৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 86

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হবে। এতে অংশ নিচ্ছেন মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানায়, প্রিলি পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। প্রশ্নপত্রে থাকবে ২০০টি প্রশ্ন। প্রতিটি সঠিক উত্তরে ১ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরে ০.৫০ নম্বর কাটা যাবে। সময়সীমা দুই ঘণ্টা।

পরীক্ষার্থীদের জন্য নির্দেশনা

সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

প্রবেশপত্র ছাড়া হলে প্রবেশ করা যাবে না। হারালে ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

বই, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর, ব্যাগ, গহনা ও যেকোনো ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ।

মেটাল ডিটেক্টরে তল্লাশি করা হবে।

নকল বা অনিয়ম ধরা পড়লে প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিশেষ ব্যবস্থা

দৃষ্টি প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক ও অতিরিক্ত সময়ের সুবিধা রাখা হয়েছে। অন্য প্রতিবন্ধী পরীক্ষার্থীরাও বাড়তি সময় পাবেন। ইংরেজি ভার্সনের জন্য আলাদা আসন বিন্যাস ও প্রশ্নপত্র থাকবে।

২০২৪ সালের ২৮ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪৭তম বিসিএসে মোট শূন্য পদ রয়েছে ৩ হাজার ৪৮৭ (ক্যাডার), নন–ক্যাডার পদ ২০১। অর্থাৎ মোট নিয়োগ হবে ৩ হাজার ৬৮৮ জন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আজ

প্রকাশের সময় : ০৮:৩৬:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫