শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’ আন্তর্জাতিক আদালতের রায় ‘ন্যায়সঙ্গত’ হয়নি : মিয়ানমার নেশন্স লিগে ফ্রান্সের প্রতিপক্ষ স্পেন, নরওয়ের মুখোমুখি ইংল্যান্ড কুয়েতের মরুভূমিতে মাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত দুর্বৃত্তদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে: অর্থমন্ত্রী

রাকসু-চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৭:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 94

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, রাকসু ও চাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই। আশা করা হচ্ছে, দুটি নির্বাচনই সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ও চাকসু নির্বাচন-২০২৫ উপলক্ষ্যে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনারা জানেন, ইতোমধ্যে ডাকসু ও জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচন হবে। আজ তাদের সঙ্গে আলোচনা করেছি। তারা দেশের সর্বোচ্চ শিক্ষিতদের প্রতিনিধিত্ব করেন। ভোটাররাও উচ্চশিক্ষিত। সবার অভিজ্ঞতা শেয়ার করেছি। যেহেতু আমাদের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আছে, তাই এখান থেকে পাওয়া অভিজ্ঞতা সেখানেও কাজে লাগবে।

নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ে কোনো শঙ্কার কথা বলেছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, এখানে তারা কোনো ধরনের শঙ্কার কথা বলেনি।

তারা কী পরামর্শ দিয়েছে জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়েছে। যেমন কতগুলো সেন্টার হওয়া দরকার। ভোট গণনা কীভাবে হবে। কালি কীভাবে ব্যবহার করতে হবে এসব ব্যাপারে কথা হয়েছে। দ্রুত ফলাফল ঘোষণার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়, সে বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভোট কেন্দ্রে ভোটারদের ছবিযুক্ত আইডিকার্ড, ভোটার লিস্ট যেন স্বচ্ছ থাকে।

জাকসু নির্বাচনে ফলাফল দিতে তিন দিন সময় লাগার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেখানে হাতে গণনা ও মেশিনে গণনা—দুইভাবে হয়েছে। মেশিনে ভোট গণনায় সময় লাগে না, তাই তারা মেশিনে গণনার পরামর্শ দিয়েছেন।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা তাদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করছি। সব অভিজ্ঞতা তো বলা যাবে না। তবে শিক্ষা নেওয়ার বিষয়গুলো আমরা গ্রহণ করছি।

রাকসু ও চাকসু নির্বাচনে আইন শৃঙ্খলা ঠিক আছে ও তাদের কোনো উদ্বেগ নেই এ বিষয়টা কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এই দুইটা নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই। দুইটা নির্বাচনই ভালোভাবে হবে বলে আমরা আশা করছি। সেক্ষেত্রে আপনাদের সাহায্য ও সহযোগিতা দরকার।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাকসু-চাকসু নির্বাচন নিয়ে কোনো উদ্বেগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের সময় : ০৭:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫