পাংশায় অভিভাবক সমাবেশ
- প্রকাশের সময় : ০৫:০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / 130
২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি, শিক্ষার মান উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মাদকাসক্তির কুফল সম্পর্কে সচেতনতার লক্ষ্যে শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষক মন্ডলীর উপস্থিতিতে রাজবাড়ীর পাংশায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার।
পাংশা পৌর এলাকার পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়, কাজী আব্দুল মাজেদ একাডেমি ও এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সমাবেশে অংশগ্রহণ করেন।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদার সভাপতিত্বে অন্যদের মাঝে বক্তৃতা করেন পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, অভিভাবক মো. বাহারাম হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলম সোহরাব।
বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীরা যাতে মানুষের মত মানুষ হতে পারে এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারে এজন্য শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও ভূমিকা রাখতে হবে।
আলোচনা শেষে জেলা প্রশাসক তিনটি বিদ্যালয়ের মাঝে বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

























