গুরুত্বপূর্ণ সংবাদ:
রাজবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৬:০৮:০০ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
- / 161

রাজবাড়ী জেলা যুবলীগের সদস্য ইলিয়াস চৌধুরী রাব্বিকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। বুধবার দুপুরে রাজবাড়ী শহরের কলেজপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি রাজবাড়ী শহরের বাটা রোড এলাকার লিয়াকত চৌধুরীর ছেলে।
রাজবাড়ী সদর থানার ওসি মাহমুদুর রহমান জানান, জুলাইয়ের ছাত্র গণআন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়।
Tag :

























