Dhaka ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

সয়াবিনসহ সব ধরনের ভোজ্য তেলে উৎসে কর আরোপ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:১৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • / 93

সরকার সয়াবিনসহ সব ধরনের ভোজ্যতেলের ওপর এক শতাংশ উৎসে কর আরোপ করেছে। এতে সয়াবিন, সানফ্লাওয়ার, পাম ও ভুট্টা জাতীয় তেল অন্তর্ভুক্ত। এর আগে এই তেলগুলোর ওপর কোনো উৎসে কর ছিল না।

গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (করনীতি) এ কে এম বদিউল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন, ভ্যাট নিবন্ধিত ভোজ্যতেল পরিশোধন শিল্পের মাধ্যমে অপরিশোধিত ভোজ্যতেল আমদানি, সানফ্লাওয়ার বীজ ও তেল এবং ভুট্টার তেল আমদানিতে উৎসে কর নির্ধারণের হার এক শতাংশ হবে।

এদিকে, আন্তর্জাতিক বাজারে দামের পতনের কারণে গত আগস্টের মাঝপথে সরকার দেশের বাজারে পাম তেলের দাম প্রতি লিটারে ১৯ টাকা কমিয়ে ১৫০ টাকা নির্ধারণ করেছে। এর আগে পাম তেলের দাম ছিল ১৬৯ টাকা। তবে সয়াবিন তেলের দাম আগের মতোই প্রতি লিটার ১৮৯ টাকা অপরিবর্তিত রয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সয়াবিনসহ সব ধরনের ভোজ্য তেলে উৎসে কর আরোপ

প্রকাশের সময় : ১০:১৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫