Dhaka ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি

শ্বশুর বাড়ি থেকে দেড় মাস ধরে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি

পাংশা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ০৫:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 118

দীর্ঘ দেড় মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা এলাকার রেনু বেগম (৩৮)। সে ওই এলাকার বাবলু শেখের স্ত্রী। তার এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

অভিযোগ উঠেছে বাবলু শেখ পরকীয়ায় আসক্ত হয়ে বিভিন্ন সময় নিজ স্ত্রী রেনু বেগমকে মারধর করতেন। চলতি বছরের জুলাই মাসের মাঝামাঝি সময় থেকে রেনু বেগম নিখোঁজ রয়েছে। আগষ্ট মাসের মাঝামাঝি সময় রেনু বেগমের মা মোছা: মরিয়ম বেগম মেয়ের খোঁজে মেয়ের শ্বশুর বাড়ি গেলে তাকেও ঘরে আটকে মারধর করে বাবলু শেখ। পরে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বলে জানা যায়। পরে মরিয়ম বেগম মেয়ের খোঁজ পেতে বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু এখনও খোঁজ মেলেনি।

মরিয়ম বেগম বলেন, আমার এক মাত্র মেয়ে রেনু। মেয়ের কষ্ট দেখে আমি নিজের টাকা দিয়ে জমি কিনে বাড়ি করে দিয়েছি। গত কয়েক বছর ধরে জামাই পরকীয়া প্রেমে জড়িয়ে পরে। এর পর থেকে সে আমার মেয়েকে মাঝে মধ্যেই মারধর করতো। অনেক দিন ধরে মেয়ের কোন খোঁজ না পেয়ে গত মাসে মেয়ে জামাইয়ের বাড়ি গিয়ে মেয়েকে পাননি। মেয়ে কোথায় জানতে চাইলে জামাই আমাকে ঘরে আটকে মারধর করে। পরে স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে। আমার ধারণা জামাই আমার মেয়েকে মেরে ফেলেছে। আমি থানায় অভিযোগ দিয়েছি তবে পুলিশও কোন খবর দেয় না!

এ বিষয়ে মো: বাবলু শেখের মা আখিরন বিবি বলেন, আমার ছেলের বাড়ি আমার বাড়ি থেকে একটু দূরে। কয়েক মাস ধরে মানুষের মুখে শুনতে পাই এক প্রবাসীর স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। একদিন ছেলের বাড়ি গিয়ে এর সত্যতা পান। আমি তাকে বকাবকি করে চলে আসি। গত মাসে জানতে পারি ছেলের বউ বাড়ি থেকে চলে গেছে। কোথায় গেছে আমি ছেলের কাছে জানতে চাইলে সে বলে জানি না।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক এস আই মো. আকবর বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ওই বাড়িতে গিয়েছিলাম। তবে নিখোঁজ রেনু বেগমের স্বামী ও সন্তান বলে তার মাথায় সমস্যা রয়েছে। মাঝে মাঝেই সে বাড়ি থেকে চলে যায়। আবার কিছু দিন পর ফিরে আসে। স্থানীয় এক প্রবাসীর স্ত্রীর সাথে পরকীয়া প্রেমের সম্পর্ক রয়েছে নিখোঁজের স্বামী বাবলু শেখের। এর ফলে বাবলু শেখ স্ত্রী রেনু বেগম কে মারপিট করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এমনটি স্থানীয়দের মুখে মুখে এমন গুঞ্জন রয়েছে।  অভিযোগ পত্রে দেওয়া নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করছি তবে কেউ ফোন রিসিভ করে না। এই জন্য তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে।

নিখোঁজ রেনু বেগম জেলার কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগাছ এলাকার ইমান আলী শেখের মেয়ে। ২৫ বছর আগে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের বেতেঙ্গা এলাকার মো: পাচু শেখ এর মেঝো ছেলের সাথে বিয়ে হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শ্বশুর বাড়ি থেকে দেড় মাস ধরে নিখোঁজ মেয়েকে ফিরে পেতে মায়ের আকুতি

প্রকাশের সময় : ০৫:১৮:৫০ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫