Dhaka ০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

সন্ধ্যা ৭টায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০১:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 97
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ তৃতীয় দিনও চলছে। ফল প্রকাশের সময় নিয়ে নানা জল্পনা চলছে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় ফলাফল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
এর আগে প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, দুপুর আড়াইটার মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। তিনি বলেন, দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমাদের অভিজ্ঞতা কম, তবে সবাই সহযোগিতা করেছে। আশা করছি আর দেরি হবে না।
জাকসু নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক ড. খন্দকার লুৎফুল এলাহীও গণমাধ্যমকে জানিয়েছেন, দুপুরেই ফলাফল হতে পারে।
Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সন্ধ্যা ৭টায় জাকসু নির্বাচনের ফল ঘোষণা হতে পারে: প্রধান নির্বাচন কমিশনার

প্রকাশের সময় : ০১:৩৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫