Dhaka ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী

৩৫ ঘণ্টা পার হলেও ফলাফল ঘোষণা অনিশ্চয়তা

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • / 97

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় ব্যাপক বিলম্ব দেখা দিয়েছে। নির্বাচনের ফলাফলের জন্য সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং শিক্ষার্থীরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। চরম অস্বচ্ছতা ও অব্যবস্থাপনার মধ্যেও কেউ পিছু হটেননি।

ভোট গ্রহণের ৩৫ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও নির্বাচন কমিশন এখনও চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারেনি। গণনা কক্ষের বাইরে সংবাদকর্মীরা ফলাফলের প্রতিটি আপডেটের জন্য অপেক্ষা করছেন। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও দীর্ঘ দায়িত্ব পালনের ফলে ক্লান্ত।

ভোট গণনায় সংশ্লিষ্ট কর্মকর্তারা কম লোকবল ও হাতে ভোটপত্র নিয়ে বিশ্রামহীনভাবে কাজ চালাচ্ছেন। সিনেট ভবন, বটতলা এবং পুরো ক্যাম্পাসে শিক্ষার্থীরা এলইডি সামনে রাত কাটাচ্ছেন ফলাফলের অপেক্ষায়।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ১০ম জাকসু নির্বাচন। একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা ভোট গ্রহণের সময়ে অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ উঠে। জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়, অন্যদিকে ছাত্র ইউনিয়নের অংশের প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা প্রকাশ করে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরাও কারচুপি ও অব্যবস্থাপনার অভিযোগ করেন। তবে অধিকাংশ শিক্ষার্থী শেষ পর্যন্ত ভোটে অংশগ্রহণ করেন।

রাত ১০টা ১০ মিনিটে ভোট গণনা শুরু হলেও শুক্রবারও দুই দফা বিরতির কারণে গণনায় ধীরগতি দেখা দেয়। দায়িত্বপালনের সময় অসুস্থ হয়ে পড়েন পোলিং অফিসার ও চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, যা গণনায় আরও বিলম্ব সৃষ্টি করে।

১২ সেপ্টেম্বর রাতে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার। শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে সংবাদ সম্মেলনে পদত্যাগকে দায়িত্বহীনতা হিসেবে নিন্দা জানান।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কামরুল আহসান জরুরি বৈঠক করে গণনায় গতি বাড়ানোর নির্দেশ দেন। তিনি আশ্বাস দেন, রাতের মধ্যে ভোট গণনা সম্পন্ন হবে এবং ফলাফল প্রকাশ করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

৩৫ ঘণ্টা পার হলেও ফলাফল ঘোষণা অনিশ্চয়তা

প্রকাশের সময় : ১১:০০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫