Dhaka ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী

জাবি শিক্ষক জান্নাতুলের জানাজা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৩:২৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 114

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এতে জাবি উপাচার্য, উপ-উপাচার্য, বিভিন্ন হলের প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

এর আগে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রীতিলতা হলের পোলিং অফিসারের দায়িত্ব পালন শেষে সকালে ভোট গণনার কাজে সিনেট ভবনে যান জান্নাতুল ফেরদৌস। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা পরে তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

জাবি শিক্ষক জান্নাতুলের জানাজা অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:২৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫