Dhaka ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

স্বর্ণের বাজারে আবারও ঊর্ধ্বগতি, আজ যে দামে বিক্রি হচ্ছে

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • / 82

দেশের বাজারে টানা কয়েকদিন সোনার দাম বাড়লেও গত দুদিন ধরে তা স্থির রয়েছে।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) ২২ ক্যারেট সোনার প্রতি ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ৯ সেপ্টেম্বর রাতে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বৃদ্ধি করার ঘোষণা দেয়। নতুন দামে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা পড়ছে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকা।

এ ছাড়াও, বাজারে ২১ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ভরি ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকায়, ১৮ ক্যারেটের সোনা ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকায়, আর সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকায় বিক্রি হচ্ছে। বাজুস জানিয়েছে, সোনার মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যুক্ত করতে হবে, তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

উল্লেখ্য, চলতি বছরে দেশি বাজারে এখন পর্যন্ত ৫২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩৬ বার দাম বাড়ানো হয়েছে এবং ১৬ বার কমানো হয়েছে। ২০২৪ সালে মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমে গিয়েছিল। অপরদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেট রুপা বিক্রি হচ্ছে ভরি ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট রুপা ২ হাজার ৬৮৩ টাকায়, ১৮ ক্যারেট রুপা ২ হাজার ২৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৭২৬ টাকায়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

স্বর্ণের বাজারে আবারও ঊর্ধ্বগতি, আজ যে দামে বিক্রি হচ্ছে

প্রকাশের সময় : ১২:২২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫