গুরুত্বপূর্ণ সংবাদ:
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ১০ অক্টোবর
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০৮:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
- / 99
৪৯তম (বিশেষ) বিসিএস পরীক্ষা ২০২৫-এর এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা আগামী ১০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সময়সূচি অনুযায়ী সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টার এই পরীক্ষা গ্রহণ করা হবে।
পরীক্ষার সময়সূচি, কেন্দ্রভিত্তিক আসন বিন্যাস ও অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা পরবর্তী সময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) ওয়েবসাইট www.bpsc.gov.bd এবং জাতীয় দৈনিকে প্রকাশ করা হবে
Tag :




















