Dhaka ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি শিশুদের বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ৪৯তম বিসিএস থেকে আরও ৪০ জনকে শিক্ষা ক্যাডারে নিয়োগ শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তি সক্রিয়, সৌদিতে সেনা পাঠাবে পাকিস্তান ও তুরস্ক

হামীম-মেঘমল্লারকে হারিয়ে ডাকসুর জিএস ফরহাদ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৮:৫০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম ফরহাদ। বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ছাত্রদল সমর্থিত শেখ তানভীর বারী হামীম ও বাম সমর্থিত প্রার্থী মেঘমল্লার বসু।

বুধবার (১০ সেপ্টেম্বর) ঘোষিত সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৭৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট, যা ফরহাদের চেয়ে ৫ হাজার ৪৯১ কম। তৃতীয় স্থানে থাকা মেঘমল্লার পেয়েছেন ৪ হাজার ৬৪৫ ভোট। বৈষম্যবিরোধী প্যানেলের আবু বাকের মজুমদার পেয়েছেন ৮৪৫ এবং স্বতন্ত্র প্রার্থী আশিকুর রহমান পেয়েছেন মাত্র ৭৭ ভোট।

ফলাফল ঘোষণার সময় দেখা যায়, জগন্নাথ হল ছাড়া সবগুলো হলেই বড় ব্যবধানে জয় পান ফরহাদ। ওই হলে তিনি পেয়েছেন মাত্র ৫ ভোট, যেখানে মেঘমল্লার পান ১ হাজার ১৭০ এবং হামীম পান ৩৯৮ ভোট।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এবার মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচ ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ এবং ১৩ ছাত্র হলে ২০ হাজার ৯১৫ জন ভোটার ছিলেন।

ডাকসুর ২৮টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এছাড়া ১৮টি হল সংসদের ২৩৪টি পদে লড়েছেন আরও ১ হাজার ৩৫ জন। সব মিলিয়ে একজন ভোটারকে মোট ৪১টি পদের জন্য ভোট দিতে হয়েছে।

এদিকে সহ-সভাপতি (ভিপি) পদেও বড় ব্যবধানে জয় পেয়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী আবু সাদিক কায়েম। তিনি পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৬৫৮ ভোট।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

হামীম-মেঘমল্লারকে হারিয়ে ডাকসুর জিএস ফরহাদ

প্রকাশের সময় : ০৮:৫০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫