Dhaka ০৭:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন মার্ভেল তারকা সিমু লিউ পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগের নতুন এআইজি মুনিরা বাংলাদেশে গাড়ি তৈরির কারখানা স্থাপন করবে বিশ্বখ্যাত কোম্পানি টয়োটা ভবিষ্যতে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সরাতে গণভোট লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী সভাপতির স্বাক্ষর জাল করে ৮০ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা

শেষ হলো ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 71

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয় ভোটগ্রহণ।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭০ জন প্রার্থী। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে প্রতিটি হল সংসদের ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১ হাজার ১০৮ জন প্রার্থী। সব মিলিয়ে ভোট হয়েছে মোট ৪১টি পদে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। ক্যাম্পাসজুড়ে স্থাপিত ৮টি কেন্দ্রের ৮১০টি বুথে ভোটাধিকার প্রয়োগ করেন শিক্ষার্থীরা।

প্রতিটি ভোটকেন্দ্রে প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। এরপর নির্বাচন কমিশন কেন্দ্রীয়ভাবে পূর্ণাঙ্গ ফল প্রকাশ করবে। ফলে চূড়ান্ত ফল জানতে অপেক্ষা করতে হতে পারে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ডাকসু নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। ছয় বছর পর আবারও অনুষ্ঠিত হওয়া এবারের নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

শেষ হলো ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ

প্রকাশের সময় : ০৪:১৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫