Dhaka ০৯:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি: অর্থমন্ত্রী জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষক মধুখালীর মনিরুল ইসলাম মালয়েশিয়ায় ‘যেমনে-তেমনে’ কর্মী পাঠানো যাবে না: প্রবাসীকল্যাণমন্ত্রী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা কোটালীপাড়ায় শিশু কল্যাণ বোর্ডের অর্ধবার্ষিক সভা সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস

ডাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : ১১:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 81

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদলের বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, ভোটকেন্দ্রের ১০০ মিটারের ভেতরে হেল্প ডেস্ক বসিয়ে প্রার্থীর ব্যালট নাম্বার সরবরাহ করেছে সংগঠনটি।

আচরণবিধি অনুযায়ী, কেন্দ্র থেকে ১০০ মিটারের মধ্যে কোন হেল্প ডেস্ক বসানো বা ভোটার স্লিপ বিতরণ নিষিদ্ধ। তবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ছাত্রদলের ডেস্ক ১০০ মিটারের ভেতরে দেখা যায়। সেখানে ভোটারদের তথ্য দেওয়ার নামে প্রার্থীদের ব্যালট নাম্বার সরবরাহ ও লিফলেট বিতরণের অভিযোগও ওঠে।

এই অভিযোগ তোলেন ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম এবং স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

সাদিক কায়েম বলেন, ‘নিয়মানুযায়ী কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে হেল্প ডেস্ক বসানো যাবে না। কিন্তু ছাত্রদল তা ভঙ্গ করেছে। এটি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।’

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মুসাদ্দিক অভিযোগ করে বলেন, ‘ছাত্রদল এখানে বুথ বসিয়ে ভোটারদের তথ্য দেওয়ার আড়ালে প্রার্থীদের নাম প্রচার করছে। এতে নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে। নির্বাচন কমিশন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা ধরে নেব তারা ছাত্রদলকে ফেভার করছে।’

এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানভীর বারী হামিম অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা ১০০ মিটারের বাইরে ডেস্ক বসিয়েছি। এতে কোনো সমস্যা নেই।’

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ডাকসু নির্বাচন: ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রকাশের সময় : ১১:০১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫