Dhaka ০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একদিনের ব্যবধানে আবারো বাড়লো সোনার দাম

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১১:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 107

দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনা। ভরিতে ১ হাজার ২৬০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন দাঁড়াল ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা।

সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই নতুন দর ঘোষণা করে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে তা কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারের প্রভাব ও স্থানীয়ভাবে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন করে সমন্বয় করা হয়েছে।

নতুন দর (প্রতি ভরি, ১১.৬৬৪ গ্রাম)
২২ ক্যারেট সোনা: ১,৮২,৮১০ টাকা
২১ ক্যারেট সোনা: ১,৭৪,৫০৫ টাকা
১৮ ক্যারেট সোনা: ১,৪৯,৫৬৭ টাকা
সনাতন পদ্ধতির সোনা: ১,২৩,৯৪২ টাকা

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সোনার মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬% মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরি পরিবর্তিত হতে পারে।

এর আগে ৭ সেপ্টেম্বর ভরিতে ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা, যা তখন ছিল দেশের সর্বোচ্চ দাম।

এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ৫১ বার সোনার দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৫ বার বেড়েছে আর ১৬ বার কমেছে। গত বছর (২০২৪ সালে) মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার বেড়েছিল এবং ২৭ বার কমানো হয়েছিল।

রুপার দাম অপরিবর্তিত
২২ ক্যারেটের এক ভরি রুপার দাম এখনও ২,৮১১ টাকা।
২১ ক্যারেট: ২,৬৮৩ টাকা
১৮ ক্যারেট: ২,২৯৮ টাকা
সনাতন: ১,৭২৬ টাকা

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

একদিনের ব্যবধানে আবারো বাড়লো সোনার দাম

প্রকাশের সময় : ১১:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫