Dhaka ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:

ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ, রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 123

প্রতিবছরের মতোই এবারও দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এ বছর মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হবে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালে দুর্গাপূজা উপলক্ষে ভারতে শর্তসাপেক্ষে ইলিশ রপ্তানির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই প্রক্রিয়ায় অংশ নিতে আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে আবেদন জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র, মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় দলিলাদি দাখিল করতে হবে।

প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে সাড়ে ১২ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইতোমধ্যে যারা আহ্বান ছাড়াই আবেদন করেছেন, তাদেরও নতুন করে আবেদন দাখিল করতে হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ভারতে যাচ্ছে ১২০০ টন ইলিশ, রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয়

প্রকাশের সময় : ০৬:৩৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫