Dhaka ০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
সাব-রেজিস্ট্রার বদলিতে স্বচ্ছতা আনতে লটারি পদ্ধতি চালু : আইনমন্ত্রী বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতোর মালা, নিন্দা ও ক্ষোভ ‘জ্বালানি তেলের দাম কমে স্থিতিশীল হলে সমন্বয়ের কথা ভাববে সরকার’ ডেঙ্গুতে একদিনে রেকর্ড ১০ জনের মৃত্যু বাংলাদেশিদের শ্রম ভিসা সাময়িক বন্ধ করল লাওস ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী ২০২৭ সালে শিক্ষাক্রমে যুক্ত হবে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়ার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ চীন-ভারত-জাপানসহ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি

সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে: ঢাবি উপাচার্য

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৬:১০:০২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 114

বহুল প্রতীক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে ভিডিও বার্তায় নির্ভয়ে ভোট দিতে আসার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

সোমবার বিকাল পৌনে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে প্রচারিত ওই ভিডিও বার্তায় উপাচার্য বলেন, “সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে। তারা শুভকামনা জানাচ্ছেন। একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে কাজ করছে। শিক্ষার্থীরাই এবার সে ভূমিকা পালন করবে, এটাই প্রত্যাশা।”

তিনি আরও বলেন, “ডাকসু নির্বাচন তোমরা চেয়েছ, প্রত্যাশা করেছ। গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য প্রাতিষ্ঠানিক কণ্ঠস্বর গড়ে তুলতে আমরা এ নির্বাচন আয়োজন করেছি। নির্ভয়ে ভোট দিতে আসো, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি।”

নারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “তোমাদের ওপর সারা দেশ বিশ্বাস স্থাপন করেছে। সেই বিশ্বাসের প্রতিদান তোমরা দেবে।”

উপাচার্য জানান, প্রায় ১১ মাসের প্রস্তুতির পর এ নির্বাচন আয়োজন করা হচ্ছে। আগামীকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। এবার ৩৯ হাজার ৮৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ছাত্রী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ছাত্র ভোটার ২০ হাজার ৯১৫ জন।

এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে ৪০৯ জন পুরুষ ও ৬২ জন নারী প্রার্থী। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ে ৮১০টি বুথ, ৮টি কেন্দ্র, সিসিটিভি ক্যামেরা, তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশিক্ষিত পোলিং কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

উপাচার্য প্রার্থীদের উদ্দেশে বলেন, “জয়-পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। বিজয়ী ও বিজিত উভয়েরই গণতান্ত্রিক প্রতিষ্ঠান সক্রিয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সারা দেশ আমাদের দিকে তাকিয়ে আছে: ঢাবি উপাচার্য

প্রকাশের সময় : ০৬:১০:০২ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫