গুরুত্বপূর্ণ সংবাদ:
সাবেক সচিব আবু আলম শহীদ খান গ্রেপ্তার
ডেস্ক নিউজ
- প্রকাশের সময় : ০১:৪৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
- / 87
সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর ইস্কাটন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ডিবি যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ইস্কাটনের একটি ভবন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কোন মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে ডিবির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, রাজধানীতে ‘মঞ্চ-৭১’র সঙ্গে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগে সাবেক সচিব আবু আলম শহীদ খানকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Tag :





















