Dhaka ০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
৫ হাজার কোটি টাকা আয়, নোলানের ‘দ্য অডিসি’তে মুগ্ধ সিনেমাপ্রেমীরা সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ বোতল বিদেশি মদ জব্দ সিরাজদিখানে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল নিষিদ্ধ গ্যাস সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস মালয়েশিয়ার মেয়েকে মানসিক রোগী দাবি করে ক্ষমা চাইলেন জামায়াত নেতা নওগাঁ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে পুলিশ-র‌্যাবের উদ্যোগে মতবিনিময় সভা নওগাঁয় দুবাই পাঠানোর নামে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ফরিদপুরে হাতির ধাক্কায় উল্টে গেল অটোরিকশা, নিহত ১০ মাসের শিশু ২১ শিক্ষার্থীর প্রাণ গেল, অথচ ধর্মেন্দ্রকে মালা পরালো বিজেপি: কংগ্রেস নেতা

এসএসসি ও সমমানের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ০৯:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 78

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে দেশের সকল শিক্ষা বোর্ড। বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা সম্বলিত গেজেট গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) প্রকাশ করেছে শিক্ষা বোর্ডগুলো।

মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেওয়া হবে। আর সাধারণ বৃত্তি প্রাপ্তরা মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা পাবে। বৃত্তির টাকা রাজস্ব বাজেটের বৃত্তি-মেধাবৃত্তি খাত থেকে নির্বাহ করা হবে।

এবারের মেধাবৃত্তি দেওয়া হয়েছে সেসব নিয়মিত শিক্ষার্থীদের যারা এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্ব দেখিয়েছেন।

সাধারণ বৃত্তির ক্ষেত্রে, বোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলা থেকে দুজন ছাত্র ও দুজন ছাত্রীকে নির্বাচন করা হয়েছে। পাশাপাশি মহানগর এলাকার প্রতিটি থানায় এলাকা কোটা অনুসরণ করে একজন ছাত্র ও একজন ছাত্রীকে এই সুবিধার আওতায় আনা হয়েছে। এই বৃত্তি নিঃসন্দেহে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে উৎসাহিত করবে এবং তাদের শিক্ষাজীবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

এসএসসি ও সমমানের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

প্রকাশের সময় : ০৯:৪০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫