শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সত্যানুসন্ধান মোদের অঙ্গীকার Jonotar Adalot
গুরুত্বপূর্ণ সংবাদ:
লেখার সময় এআই টুল ব্যবহার করলে চিন্তা করার ক্ষমতা কমে যায় ভিনিসিয়ুস ব্রাজিলে সুখী, রিয়ালে সেই সুখ ফিরবে কবে ১১ লাখের সিনেমাটি আয় করেছিল ২২ কোটি ডলার! হেরেও জিতে গিয়েছিলেন ‘রকি’ পেনাল্টি মিসেও সেয়ানে সেয়ানে লড়াই হচ্ছে মেসি–রোনালদোর আলভেস এখন ধর্মপ্রচারক: কোটি টাকার জীবন পেছনে ফেলে সুখ খুঁজছেন মাত্র ১১৩ ইউরোতে ব্রাজিল থেকে তাহিতি—ফুটবল খেললেন ছয় মহাদেশে, শেষ গন্তব্যে যত নাটক কখনো সমুদ্রে, কখনো বরফে—২০ ছবিতে লাস্যময়ী নেহা লাক্কাতুরার সবুজ চা-বাগানে হাজারো দৌড়বিদের মিলনমেলায় ‘সিলেট ম্যারাথন ২০২৬’ ৩৮০০ মানুষের দেশে যেভাবে এল ক্রিকেট গর্ত খুঁড়তে গিয়ে পাওয়া বস্তু নিয়ে গেলেন ভাঙারির দোকানে, পরে জানা গেল ‌‘মর্টারশেল’

নির্বাচন উপলক্ষে বিশেষ প্রশিক্ষণ পাবে দেড় লাখ পুলিশ

বাসস:
  • প্রকাশের সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 85

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পুলিশ। শুক্রবার সরকারি কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাজী জিয়া উদ্দিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তারও বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেব।

পুলিশ সদর দপ্তরের মানবসম্পদ (এইচআর) উন্নয়ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, ইতোমধ্যে নির্বাচন বিশেষজ্ঞ ও আইনজীবীদের পরামর্শে নয়টি প্রশিক্ষণ মডিউল তৈরি করা হয়েছে। এর মাধ্যমে পুলিশ সদস্যরা নির্বাচনের সময় যেকোনো আইন-শৃঙ্খলা পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারবেন।

বাংলাদেশ পুলিশের ১৩০টি ছোট ও চারটি বড় প্রশিক্ষণ কেন্দ্রে এসব প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে দুটি প্রামাণ্যচিত্র, একটি ১৫ মিনিটের অডিও-ভিজ্যুয়াল কনটেন্ট, একটি ৯ মিনিটের ফিল্ম এবং একটি বুকলেট তৈরি করা হয়েছে।

গত ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরে ১৫০ জন মাস্টার ট্রেইনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পরবর্তীতে দেশের ১৯টি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে ১,২৯২ জন মাস্টার ট্রেইনার বা ‘ট্রেইনার অব ট্রেইনার্স (টিওটি)’ তৈরি করা হবে। এরা পর্যায়ক্রমে দেড় লাখেরও বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেবেন।

ডিআইজি কাজী জিয়া উদ্দিন জানান, প্রশিক্ষণে বাস্তবমুখী মহড়া রাখা হয়েছে, যাতে সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত থাকে। নির্বাচনকালীন সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, চলতি সপ্তাহের শেষে রাজারবাগ পুলিশ লাইনসে প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবে পুলিশ সদর দপ্তর।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

নির্বাচন উপলক্ষে বিশেষ প্রশিক্ষণ পাবে দেড় লাখ পুলিশ

প্রকাশের সময় : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫