Dhaka ০৭:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
কালুখালীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মামলার পর জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেফতার না ফেরার দেশে ‘বীরাঙ্গনা’ ফুলমতি, শেষ হলো ৪৫ বছরের স্বীকৃতির লড়াই কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু এসএ২০ নিলামে একমাত্র বাংলাদেশি নাহিদ রানা কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি: জামায়াত নেতা আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্তি হতে ৭ অক্টোবর পর্যন্ত আবেদনের সুযোগ ফরিদপুরে মেয়েকে নেশাগ্রস্ত স্বামীর কাছ থেকে ছাড়িয়ে দুধ দিয়ে গোসল করলেন মা গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত, সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

কম পানি খেলে কি সত্যিই কিডনিতে পাথর হয়?

ডেস্ক নিউজ
  • প্রকাশের সময় : ১০:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 151

পানি মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন পর্যাপ্ত পানি পান করলে কেবল শরীর সুস্থ থাকে না, বরং নানা রোগ প্রতিরোধেও সাহায্য করে। তবে কম পানি খেলে কিডনিতে পাথর হয়—এই ধারণা কতটা সত্য?

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সান ফ্রান্সিসকোর গবেষকরা একাধিক গবেষণা বিশ্লেষণ করে জানিয়েছেন, পর্যাপ্ত পানি পান করা কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমায়। তাদের পর্যালোচনায় দেখা যায়, প্রতিদিন অন্তত আট কাপ পানি পান করলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা অনেকটাই হ্রাস পায়। ছয় কাপ পানি খেলেও কিছুটা সুরক্ষা মেলে।

শুধু কিডনির জন্য নয়, পানি ওজন নিয়ন্ত্রণ, মাথাব্যথা কমানো, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, মূত্রনালির সংক্রমণ প্রতিরোধ এবং নিম্ন রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে। যেমন—

  • খাবারের আগে পানি খাওয়া ও নিয়মিত পানি পান ওজন কমাতে সহায়ক।

  • মাথাব্যথায় ভোগা প্রাপ্তবয়স্করা তিন মাস পর্যাপ্ত পানি পান করলে মাথাব্যথার প্রকোপ অনেক কমে।

  • ডায়াবেটিস রোগীরা প্রতিদিন চার কাপ অতিরিক্ত পানি পান করলে মাত্র আট সপ্তাহেই রক্তে শর্করার নিয়ন্ত্রণে পরিবর্তন আসে।

  • মূত্রনালির সংক্রমণ প্রতিরোধে প্রতিদিন অতিরিক্ত ছয় কাপ পানি কার্যকর প্রমাণিত হয়েছে।

  • নিম্ন রক্তচাপে ভোগা তরুণদের জন্যও পানি সহায়ক।

তবে গবেষকরা সতর্ক করেছেন, পানি খাওয়ার জন্য সবার জন্য নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের প্রধান বেনজামিন ব্রেয়ার বলেন, “যাদের কিডনিতে পাথর বা মূত্রনালির সংক্রমণের ইতিহাস আছে, তাদের জন্য পানিশূন্যতা ভয়াবহ ক্ষতিকর হতে পারে। অন্যদিকে কেউ ঘনঘন প্রস্রাবের সমস্যায় ভুগলে কম পানি খাওয়াও তার জন্য উপকারী হতে পারে।”

অতএব, কার কতটা পানি প্রয়োজন, তা নির্ভর করে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা ও পরিবেশের ওপর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কম পানি খেলে কি সত্যিই কিডনিতে পাথর হয়?

প্রকাশের সময় : ১০:৪৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫