Dhaka ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি ‘আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ভাতিজিকে খুন’ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

কালুখালীর মৃগীতে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

কালুখালী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : ১১:০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • / 217

রাজবাড়ী কালুখালীর মৃগী ইউনিয়নের বড়’কলকলিয়া তিন দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা হয়েছে। শেষদিনে জেলার বিভিন্নস্থান থেকে আসা সাতটি নৌকা জারি-সারি গানের তালে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে বিলের দুই পাড়ে ভিড় করে হাজার হাজার মানুষ। বুধবার বিকেলে মৃগী ইউনিয়নের বড় কলকলিয়া যুবসংঘের আয়োজনে কলকলিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ প্রতিযোগিতা হলে বুধবার শেষ না করায় বৃহস্পতিবার সকাল ১০ টায় শেষ হয়। বিজয়ী নৌকা প্রথম পুরস্কার হিসেবে পান একটি ফ্রিজ, দ্বিতীয় পুরস্কার টেলিভিশনসহ আরও বেশ কয়েকটি আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।

নৌকাবাইচ দেখতে আসা দর্শক নুরুজ্জামান মিয়া বলেন, বাইচের কথা শুনলে দেখতে যাই। আগে অনেক হলেও এখন হঠাৎ এ ধরনের প্রতিযোগিতা হয়। আজকের প্রতিযোগিতা যেমন ভাল হয়েছে, তেমনি অনেক মানুষ এসেছে বাইচ দেখতে।

শাহ আলম নামের আরেক দর্শক বলেন, ছেলে-মেয়েকে নিয়ে বাইচ দেখতে এসেছি। ওরা খুব উপভোগ করেছে এবং আনন্দ পেয়েছে। বর্তমান প্রজন্ম মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে সরে আসবে বলে মনে করি।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সাজাহান মণ্ডল, মিজানুর রহমান, জসিম মোল্লা, আনিছুর রহমান কাঞ্চন, হিমেল রহমান, সবুজ মল্লিক, রাশেদ বিশ্বাস ও সাবু মণ্ডল।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

কালুখালীর মৃগীতে নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

প্রকাশের সময় : ১১:০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫