গুরুত্বপূর্ণ সংবাদ:
মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের বৃক্ষরোপণ

স্টাফ রিপোর্টার
- প্রকাশের সময় : ০৭:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
- / 189

মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের উদ্যোগে গতকাল বুধবার বিকেলে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বিকেল পাঁচটায় রাজবাড়ী শহরতলীর সোনাকান্দর মৌলভীঘাট এলাকার পদ্মা নদীর তীরে শিমুল, জারুল, তেতুল, কৃষ্ণচ‚ড়াসহ বিভিন্ন বৃক্ষের চারা রোপণ করা হয়।
এসময় সংগঠনের সভাপতি আজিজা খানম, সহ সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, কমল কান্তি সরকার, মুহাম্মদ সাইফুল্লাহ, স্কুল শিক্ষক নুরতাজ তাজিয়া, সাংবাদিক সৌমিত্র শীল চন্দন, আরিফুর রহমান আলিম, মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :

























