Dhaka ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
গুরুত্বপূর্ণ সংবাদ:
এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ দুজনের ২৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক জোরদারের প্রত্যয় রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই মাদক কারবারিকে সংশোধনে তাবলিগে পাঠালেন ওসি ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ভিডিও ভাইরালের পর কিশোর গ্রেফতার রোহিঙ্গাদের প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী পাসপোর্ট হারালে মানতে হবে নতুন নিয়ম, পরিপত্র জারি ইরানকে পারমাণবিক শক্তিধর হতে না দেয়ার ঘোষণা ট্রাম্পের গাজী নজরুলের এমপি পদ নিয়ে প্রশ্ন তুলল টিআইবি

বালিয়াকান্দিতে ব্র্যাক ব্যাংক-ডিএই’র উদ্যোগে উঠান বৈঠক ও ফলদ চারা বিতরণ

বালিয়াকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : ০৯:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / 113

রাজবাড়ীর বালিয়াকান্দিতে কৃষি উন্নয়নে ব্র্যাক ব্যাংক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) যৌথ উদ্যোগে উঠান বৈঠক ও ফলদ গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া কালীবাড়ীতে এই কর্মসূচির আয়োজন করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাপস কুমার রায়, হেড অব এফএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স, এসএমই ব্যাংকিং, ব্র্যাক ব্যাংক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিটন কুমার বিশ্বাস, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, এগ্রিকালচার ফাইন্যান্স, ব্র্যাক ব্যাংক, মো. রকিবুল হাসান, রিলেশনশিপ ম্যানেজার, এফএফআই অ্যান্ড এগ্রিকালচার ফাইন্যান্স,ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, প্রাক্তন অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (খামারবাড়ী, ঢাকা ) এছাড়াও নটাপাড়া ও খোদ্দনটাপাড়া কৃষি উন্নয়ন সমিতির সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জামালপুর ইউনিয়নের নটাপাড়া কৃষি উন্নয়ন সমিতির আওতায় ৩০ জন নারী ও ৩০ জন পুরুষ এবং খোদ্দনটাপাড়া সমিতির আওতায় ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ সদস্য নিয়ে দুটি সমিতি গঠন করা হয়েছে। সমিতির সদস্যরা এ পর্যন্ত প্রায় সাড়ে ১৬ লাখ টাকা সঞ্চয় করেছেন।

অনুষ্ঠানে মোট ৯০ জন সদস্যকে তিন প্রকার ফলদ গাছের চারা দেওয়া হয়। প্রতিজনকে একটি করে নারিকেল, একটি করে আম এবং একটি করে উন্নত জাতের আমড়ার চারা প্রদান করা হয়। মোট ২৮০টি চারা বিতরণ করা হয়—যার মধ্যে ৯২টি নারিকেল, ৯৪টি আম ও ৯৪টি আমড়া।

চারা হাতে পেয়ে সমিতির সদস্যরা আনন্দ প্রকাশ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতে সমিতির সদস্যদের জন্য আরও উন্নয়নমূলক কার্যক্রম হাতে নেওয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ব্র্যাক ব্যাংক-ডিএই’র উদ্যোগে উঠান বৈঠক ও ফলদ চারা বিতরণ

প্রকাশের সময় : ০৯:৪৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫